নারায়ণগঞ্জের আড়াইহাজারে সালমা আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় লাশটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।’
সালমা উচিৎপুরা ইউপির ভরফদী এলাকার গোলজার হোসেনের মেয়ে। সে রূপগঞ্জের ফকির ফ্যাশনের শ্রমিক ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নিজের শোওয়ার ঘরে সালমা আক্তার ঘুমাতে যায়। শুক্রবার ভোরে তার কোনও সাড়াশব্দ না পেয়ে ওই বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।







