ডিবি পরিচয়ে বাসে ছিনতাইকালে সাবেক সেনা সদস্য আটক

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৫:১৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৫:৩৩

আকট সেনা সদস্য টাঙ্গাইলে একটি যাত্রীবাহী বাসে ডিবি পরিচয় ছিনতাইয়ের চেষ্টাকালে আবু তালেব নামের এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা আরও ৫ জন পালিয়ে যায়। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ি আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকায়। তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে যান। 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান,ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী এসবি পরিবহনের বাসটি আশুলিয়া এলাকায় পৌঁছালে দু’টি মাইক্রোবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে ৫ জন লোক ওই গাড়িতে ওঠে। এসময় কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী বলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন তারা। পরে গাড়ির চালক ও সুপারভাইজার তাদের পরিচয় জানতে চাইলে চারজন গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির চালক বাসটিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে এনে থামিয়ে পুলিশকে বিষয়টি জানান। এসময় পুলিশ আবু তালেব নামের অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্যকে আটক করে কালিহাতী থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম