সৌরবিদ্যুতের কাজের সময় খুঁটির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
০৪ মে ২০১৯, ০৯:১১আপডেট : ০৪ মে ২০১৯, ০৯:১২

নরসিংদী নরসিংদীর চরাঞ্চলে নবনির্মিত শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কে সৌরবিদ্যুতের কাজ করতে গিয়ে লোহার খুঁটির নিচে চাপা পড়ে মোশাররফ হোসেন (২৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) বিকাল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও চারজন মাঠ সহকারী আহত হয়েছেন।

নিহত মোশাররফ পল্লি দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, নরসিংদীর মাঠ সহকারী (সোলার) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি কিশোরগঞ্জের নিকলীর দ্বীন ইসলামের ছেলে।

পল্লি দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ সহকারী শোভন চন্দ্র দাস বলেন, ‘শুক্রবার সারাদিন আমরা ৯ জন মাঠ সহকারী মিলে সেতুটির সংযোগ সড়কে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ করছিলাম। ৮টি সোলার প্যানেলের কাজ করে ৯ নম্বরটির ফিটিং শেষে লোহার খুঁটি উপরে ওঠানোর সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে লোহার খুঁটিটি বিদ্যুতায়িত হলে, সবাই ছিটকে পড়ি। এ সময় পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে তিনজন আহত হন। খুঁটিটি সরাসরি মোশাররফ হোসেনের ঘাড়ের ওপরে পড়ে। তাদের সবাইকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোশাররফ হোসেন মারা যান।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির জানান, মোশাররফ হোসেনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এ ঘটনায় আরও চারজনকে আমরা চিকিৎসাসেবা দিচ্ছি।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম মাহবুবুর করিম ও আমি ওই হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা কিশোরগঞ্জ থেকে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান