সাভারে শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
০৫ মে ২০১৯, ১৬:০১আপডেট : ০৫ মে ২০১৯, ১৬:০১

মহাসড়ক অবরোধ করেছে সাভার কলেজের শিক্ষার্থীরা

সাভার কলেজে সরকারি বেতন চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে সাভার থানা স্ট্যান্ড এলাকায় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর স্থানীয় জনপ্রতিনিধি পৌর মেয়রের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

শিক্ষার্থীরা বলেন, গত বছরের ৮ আগস্ট কলেজ সরকারিকরনের ঘোষণা দেওয়া হয়। অথচ আট মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের প্রতিমাসে বেসরকারি বেতন ৫৫০ টাকা করে দিতে হয়। প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পর অনেকাটা সময় পার হয়ে যাওয়ায় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর সাভার পৌর মেয়র ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সরকারি বেতন চালুর আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার কারণে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে সৃষ্ট হয় তীব্র যানজটের। এতে করে সাধারণ যাত্রীরা চড়ম ভোগান্তীতে পড়েন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম