শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে গাড়ি পারাপারে চাঁদাবাজির অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৩:২১আপডেট : ১৪ মে ২০১৯, ১৩:৫৫

শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে গাড়ি পারাপারে চাঁদাবাজির অভিযোগ খুলনা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে পণ্যবাহী যানবাহন পারাপারের সময় টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি পণ্যবাহী গাড়ি ফেরিতে ওঠার জন্য এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত দিতে হচ্ছে। স্থানীয় ইজারাদাররা এই চাঁদাবাজি চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিটি ফেরিতে কোন কোন মালবাহী গাড়ি উঠবে তা ঠিক রাখার নামে ইজারাদাররা চালাচ্ছে চাঁদাবাজী। ঘাটের ইজারাদার জিতু মিয়া বেপারির শ্যালক রিপন মিয়ার নেতৃত্বে ৪/৫ জন লোক পণ্যবাহী ট্রাক ও পিকআপ থেকে মাত্রাতিরিক্ত চাঁদা আদায় করছে। তাদের চাহিদামতো চাঁদা দিলেই শুধু গাড়ি পারাপারের সিরিয়াল পাওয়া যাচ্ছে।

শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে গাড়ি পারাপারে চাঁদাবাজির অভিযোগ সাতক্ষীরা থেকে ট্রাকে ২৫টি গরু নিয়ে চট্টগ্রামের সরকারহাট যাচ্ছিলেন বিল্লাল হোসেন। পারাপারের জন্য ফেরি ভাড়া ও ঘাটের টোল বাবদ ১ হাজার ৯৬০ টাকার পাশাপাশি অতিরিক্ত আরও ১ হাজার ৮০০ টাকা দিতে হয়েছে তাকে।

শরীয়তপুরে প্লাস্টিকের পাইপ নামিয়ে খালি পিকআপ নিয়ে ফেনী যাচ্ছিলেন চালক নান্টু চন্দ্র দাস। ফেরি ভাড়া ৯২০ টাকা হলেও তার কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা নেওয়া হয়েছে।

যশোর থেকে আম ও পিঁয়াজ নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন দুই ট্রাকচালক রবিউল হোসেন ও আইয়ূব আলী। তাদের দুজনকেই যথাক্রমে এক হাজার ও ১৫শ’ টাকা বেশি দিয়ে ফেরিতে ওঠার সিরিয়াল নিতে হয়েছে। শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে গাড়ি পারাপারে চাঁদাবাজির অভিযোগ

ট্রাকচালক আইয়ূব আলী বলেন, মাছ বা কাঁচামালের গাড়ি দেখলেই ইজারাদারের লোকজন ইচ্ছামতো চাঁদা দাবি করে। আমার পিঁয়াজের গাড়ির সব মিলিয়ে ভাড়া পড়ে ১৫শ’ ১০ টাকা। কিন্তু ফেরিতে ওঠার জন্য মোট ২৫শ’ টাকা দিতে হয়েছে আমাকে। অতিরিক্ত টাকা না দিলে দু-একদিনের মধ্যে সিরিয়াল পেতাম না।

খুলনা থেকে মাছ নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন ব্যবসায়ী রহিম মিয়া। তিনি বলেন, শুধুমাত্র মাছের গাড়ি হওয়ায় সিরিয়ালের জন্য তিন হাজার টাকা বেশি দিয়েছি। ফেরি ভাড়া ও টোল ১ হাজার ৯৬০ টাকা হলেও সময়মতো ফেরিতে ওঠার জন্য মোট পাঁচ হাজার টাকা দিয়েছি।

শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে গাড়ি পারাপারে চাঁদাবাজির অভিযোগ বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর ঘাটে পাঁচটি ফেরি রয়েছে। প্রতিদিন গড়ে ৫শ’ থেকে ৬শ’ যানবাহন ফেরি দিয়ে পারাপার হয়। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যা পাঁচ শতাধিক। ২০ টনের একটি ট্রাকের ভাড়া ১৪শ’ টাকা। বড় পিকআপ ৯৮০ টাকা এবং ছোট পিকআপের ভাড়া ৯২০ টাকা। এটা বিআইডব্লিউটিসির লোক আদায় করে থাকে। ফেরি ভাড়ার পাশাপাশি ৬০ টাকা টার্মিনাল চার্জ ও ৫০ টাকা পার্কিং ইয়ার্ড চার্জ দিতে হয়। এটা আদায় করে ইজারাদারের লোক।

তবে ঘাটের ইজারাদার জিতু মিয়া বেপারির শ্যালক রিপন মিয়া অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে তিনি বলেন, ‘পণ্যবাহী গাড়ি থেকে অল্প কিছু টাকা অতিরিক্ত নেওয়া হয়। এখান থেকে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের কিছু টাকা দেওয়া হয়। আবার অনেকে সাহায্যের জন্য আসে। তাদের সহায়তা করা হয়।’ শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে গাড়ি পারাপারে চাঁদাবাজির অভিযোগ

গাড়ি পারাপারে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুল মোমিন বলেন, ‘আমাদের লোকজন শুধু ফেরি ভাড়াটা আদায় করে থাকে। আর ইজারাদারের লোকজন টার্মিনাল চার্জ ও পার্কিং ইয়ার্ড চার্জ আদায় করে থাকে। গাড়ি পারাপারের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনও ড্রাইভার অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া যাবে।’

/একে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম