গাজীপুরে কাভার্ডভ্যান-লেগুনা মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

গাজীপুর প্রতিনিধি
১৫ মে ২০১৯, ০৯:০০আপডেট : ১৫ মে ২০১৯, ০৯:০১

সড়ক দুর্ঘটনা গাজীপুরে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার হেলপার কিশোর আজিজুল হক (১৩) নিহত হয়েছে। আহত হয়েছেন লেগুনার চালক সুজন মিয়া (৩০)। মঙ্গলবার (১৪ মে) বিকালে ঢাকা-বাইপাস সড়কের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানী শিমুল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ঢাকা-বাইপাস সড়কে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানার নাগদা এলাকায় কাভার্ডভ্যান ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার হেলপার আজিজুল হক ঘটনাস্থলেই নিহত এবং চালক সুজন মিয়া আহত হন। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সময় লেগুনাটিতে শুধু চালক ও হেলপার ছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম