পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১৮:০৩আপডেট : ১৬ মে ২০১৯, ১৮:০৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে মুকুল নামে এক ডাকাতকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। বুধবার (১৫ মে) রাতে উপজেলার মাহমুদপুর জোকরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় থেকে এএসআই আমিনুল ইসলাম ও কনস্টেবল সাইদুল অভিযান চালিয়ে প্রায় একডজন ডাকাতির মামলার আসামি মুকুলকে গ্রেফতার করে। এসময় তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করে মুকুলকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। পরে স্থানীয় লোকজন মুকুল ডাকাতের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। আহত পুলিশ সদস্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার (ওসি) আক্তার হোসেন বলেন, ‘ ডাকাত মুকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম