ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্য দিনের তুলনায় আজ সোমবার (৩ জুন) যানবাহনের বাড়তি চাপ দেখা যাচ্ছে। তবে কোথাও যানজট সৃষ্টি হয়নি।
একাধিক গাড়ি চালক জানান, এখনও কোথাও যানজট পাইনি। এ রুটে আজ পোশাক শ্রমিকরা ফিরবে। ফলে দুপুরের পর থেকে যানজটের সম্ভাবনা রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, গতকালের তুলনায় আজ গাড়ির বাড়তি চাপ রয়েছে। তবে কোথাও যানজট নেই। দুপুরের পর থেকে গাড়ির চাপ আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন,‘রবিবার (২ জুন) সকাল ৬টা থেকে সোমবার (৩ জুন) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ হাজার ৫৬৭ টি গাড়ি পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৯৬০ টাকা।’








