দৌলতদিয়ায় যানজট নেই, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ

রাজবাড়ী প্রতিনিধি
০৪ জুন ২০১৯, ১২:৫৯আপডেট : ০৪ জুন ২০১৯, ১২:৫৯

দৌলতদিয়ায় যানজট নেই, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ ঈদ এলেই দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও এবার তেমন যানজট নেই। যার কারণে সহজেই গন্তব্যে ফিরছেন ঘরমুখো মানুষ। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ২২টি লঞ্চ ও ২০টি ফেরি নির্বিঘ্নে যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে। ভোগান্তি কমাতে এ বছর দৌলতদিয়া প্রান্তে ৬টি ঘাটই সচল রেখেছে কর্তৃপক্ষ। রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুন) সকাল থেকেই দৌলতদিয়া ঘাট প্রান্তে কোনও যানজট লক্ষ্য করা যায়নি। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় র্যাথব, পুলিশ, ফায়ার সার্ভিস এবং আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) সফিকুল ইসলাম জানান, স্বাভাবিক সময়ে এই নৌপথ দিয়ে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার ছোট বড় যানবাহন পারাপার করা হয়। এখন ঈদ উপলক্ষে প্রতিদিন কমপক্ষে সাত হাজার যানবাহন পারাপার করা হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। ঈদের আগে ও পরের তিন দিন ঘাটে শুধু জরুরি পণ্য ও যাত্রীবাহী গাড়ি পারাপার হবে। দৌলতদিয়ায় যানজট নেই, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত বিআইডব্লিটিএ’র সুপারভাইজার কোরবান আলী জানান, এর আগের ঈদগুলোর চেয়ে এ বছর ভোগান্তি কমাতে একটু আলাদা পরিকল্পনা করা হয়েছে। এ বছর তারা নিজেরা লঞ্চ তদারকি করছেন। কোনও লঞ্চে বাড়তি যাত্রী যাতে না নিতে পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত রয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন বলেন, ‘ভাড়া বেশি নেওয়ার ব্যাপারে কোনও অভিযোগ এখনও আমরা পাইনি। ঘাটে আমাদের ম্যাজিস্ট্রেট আছে তারা বিষয়টি দেখছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সার্বক্ষণিক তদারকি করছেন। যাতে করে কেউ কোনও ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, ‘এখন পর্যন্ত যাত্রী হয়রানি বা কোনও ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘাট তদারকি করছেন। অতিরিক্ত ভাড়া বা কোনও ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের