টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ জুন ২০১৯, ০৯:৩৩আপডেট : ০৯ জুন ২০১৯, ২০:৩৩

গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুসা মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (৮ জুন) বিকেলে উপজেলার পাটিতাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মুসা মিয়া ওই এলাকার একরাম উদ্দীনের ছেলে। 

স্থানীয়রা জানান, মুসার স্ত্রী ও দুই সন্তান বাড়ি না থাকার সুযোগে সে পাশের বাড়ির ওই শিশুকে কোল্ড ড্রিংকসের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে পাশের বাড়িতে থাকা তার মা এগিয়ে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখে। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। এ সময় মুসা কৌশলে নিজের ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। উত্তেজিত জনতা ওই বাড়িতে গিয়ে মুসাকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী শিশু ও  মুসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, গণধোলাইর কারণে মুসাকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার ওই শিশুকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মুসাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম