শরীয়তপুরে সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ১৮:১৩আপডেট : ১৪ জুন ২০১৯, ১৮:২৪

শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৪ জুন) বেলা ২টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামে এ ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ এ খবর নিশ্চিত করেন।

নিহতেরা হলেন– ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের শাহ আলম ঘোরাপির ছেলে শাহাদাত ঘোরাপি (১৯) ও লিটন খানের ছেলে তারেক খান (২১)।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, আজ (শুক্রবার) দুপুর পৌনে ১২টার দিকে পাঁচক গ্রামের সালাউদ্দিন ঘোরাপির বাড়ির সেফটি ট্যাংক থেকে বাঁশ ও কাঠ সরানোর জন্য ভেতরে ঢুকেন নির্মাণশ্রমিক শাহাদাত ঘোরাপি। এসময় বিষাক্ত গ্যাসে শাহাদাত জ্ঞান হারালে তাকে উদ্ধার করতে আজিজুল, রুবেল, অপু ও তারেক ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারাও অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা সেফটি ট্যাংকের একাংশ ভেঙে সবাইকে উদ্ধার করেন এবং শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে শাহাদাত ঘোরাপি ও তারেকের মৃত্যু হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান