নিখোঁজের ১৪ দিন পর কিশোরের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ১৮:২৩আপডেট : ১৪ জুন ২০১৯, ১৮:২৪

সাভার আশুলিয়ায় নিখোঁজের ১৪ দিন পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সজিব সেখ (১৭)। শুক্রবার (১৪ জুন) বিকালে নিরিবিলি এলাকার একটি ডোবার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’

সজিব সেখ গোপালগঞ্জের মুকসেদপুর এলাকার মেহের সেখের ছেলে। তিনি আশুলিয়ার কুরগাও এলাকায় ভাড়া বাড়িতে থেকে ঘড়ির ব্যবসার করতেন।

ওসি জানান, ৩১ মে ওই কিশোর নিখোঁজ হন। পরের দিন তার মা শেখ হামিদা বাদী হয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

নিহতের পরিবার জানায়, ৩১ মে ঘড়ি কেনার কথা বলে সজিব বাসা থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার (১৪ জুন) বিকালে ক্রিকেট খেলার সময় বল খুঁজতে গিয়ে এলাকার তরুণরা ডোবার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মা শেখ হামিদার অভিযোগ, নিখোঁজের জিডি করার পরও পুলিশ তার ছেলেকে খুঁজতে অবহেলা করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম