সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৫:৫৭আপডেট : ১৫ জুন ২০১৯, ১৫:৫৭

সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হোসেনপুর এলাকার দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। সোনারগাঁ থানার (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গৃহকর্তা মঞ্জুর হোসেন জানান, শুক্রবার রাত দুইটার দিকে বাড়ির দরজা ভেঙে ১৫-১৬ জনের একদল ডাকাত বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের ভেতরে ঢুকে আমাকে (মঞ্জুর হোসেন), আমার স্ত্রী কবিতা বেগম, দুই ছেলে দিপু ও শ্যালকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারির চাবি নিয়ে ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণলংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমার ছোট ভাই নায়েব আলীর বাড়ি থেকে ৩৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে দ্রুত চলে যায়। ওই সময় নায়েব আলী ঘরে ছিল না।’

খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মনিরুজ্জামান বলেন,‘ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এটি ডাকাতি নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য গত বছরও মঞ্জুর হোসেনের বাড়িতে একই কায়দায় ডাকাতি হয়ে ছিল। ওই সময় ডাকতরা মঞ্জুর হোসেনকে কুপিয়ে আহত করে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের