নরসিংদীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, নাটোর থেকে ৪ আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ১৩:৪৫আপডেট : ১৯ জুন ২০১৯, ১৪:০১

গ্রেফতারকৃত চার আসামি নরসিংদী শহরতলীর হাজীপুরে জান্নাতি বেগম (১৭) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি শাশুড়িসহ ৪ আসামিকে নাটোর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।  বুধবার (১৯ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

আসামিরা হলো,জান্নাতির শাশুড়ি শান্তি বেগম (৪৫), স্বামী শিপলু ওরফে শিবু (২৩), ননদ ফাল্গুনী বেগম (২০) ও শ্বশুর হুমায়ুন মিয়া (৫০)। তারা নরসিংদী সদর উপজেলার চর হাজিপুরের খাসেরচর গ্রামের বাসিন্দা। রবিবার (১৬ জুন) এ মামলার আরও ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত,  শ্বশুর-শাশুড়ির মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ২১ এপ্রিল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জান্নাতির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে মারা যায় সে। এ ঘটনায় জান্নাতির বাবা শরিফুল ইসলাম খান বাদী হয়ে মামলা করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের