আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে যুবলীগ কর্মীকে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
২০ জুন ২০১৯, ১৫:৩১আপডেট : ২০ জুন ২০১৯, ১৬:৪১

নিহতের স্বজনদের আহাজারি

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হাতে এরশাদ মুন্সী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১২টার দিকে লঞ্চঘাট এলাকার সীতানাথ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ মুন্সী শহরের সীতানাথ সড়ক এলাকার বেলায়েত মুন্সীর ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুর রহমান কালু খানের সমর্থক জসিম গৌড়া ও তার লোকজন এরশাদকে হত্যা করেছে। বুধবার বেলা ১২টার দিকে লঞ্চঘাট এলাকার সীতানাথ সড়কে তাকে একা পেয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার এসআই বাকের করিম হাওলাদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই ওবায়দুর রহমান কালু খান। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুর রহমান কালু খান ৬১ হাজার ৭০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম