পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আই-গার্ডার বসানোর কাজ শেষ

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২৩ জুন ২০১৯, ২১:১০আপডেট : ২৩ জুন ২০১৯, ২১:১২

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ভায়াডাক্টে রেলওয়ে স্প্যান পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ভায়াডাক্টে রেলওয়ে স্প্যানের সব আই-গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। ১৯ এপ্রিল শুরু হয়ে রবিবার (২৩ জুন) বিকালে জাজিরা প্রান্তে মোট ৪২টি আই-গার্ডার বসানোর কাজ শেষ হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার এ খবর নিশ্চিত করে জানান, আটটি পিলারে মোট ৪২টি গার্ডার বসানো হয়েছে। রেল চলাচলের জন্য এসব গার্ডার বসানো হয়। ৩৮ মিটার দৈর্ঘ্যের মোট ৮৪টি আই-গার্ডার বসবে পদ্মা সেতুতে। এরমধ্যে জাজিরা প্রান্তে ৪২টি ও মাওয়া প্রান্তে ৪২টি।  রবিবার বিকালে জাজিরা প্রান্তের ৪২টি আই-গার্ডার বসানোর কাজ শেষ হওয়ায় ২৬৬ মিটার দৃশ্যমান হলো। তবে, মাওয়া প্রান্তের আই-গার্ডার বসানোর কাজ তিন মাস পর শুরু হবে।

আহসান উল্লাহ মজুমদার জানান, জাজিরা প্রান্তে প্রতি ছয়টি আই-গার্ডার নিয়ে একটি স্প্যান। ৪২টি আই-গার্ডারে মোট সাতটি স্প্যান। স্প্যানগুলো হলো- জে-১, জে-২, জে-৩, জে-৪, জে-৫, জে-৬ ও জে-৭। এই স্প্যানের উপরে স্ল্যাব বসবে এবং স্ল্যাবের উপরে রেললাইন বসানো হবে।

এদিকে, মূল সেতুতে স্টিলের স্প্যান (সুপার স্ট্রাকচার) বসেছে ১৩টি। যার মধ্যে ১১টি স্থায়ী ও দুটি অস্থায়ীভাবে বসানো হয়েছে। এতে সেতুর দৃশ্যমান হয়েছে ১ হাজার ৯৫০ মিটার।

সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সেতুতে রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাব বসানো হচ্ছে জোরেশোরে। এরইমধ্যে সেতুতে মোট ৩২০টি রেলওয়ে স্ল্যাব ও ২৮টি রোডওয়ে স্ল্যাব বসানো সম্পন্ন হয়েছে। আর বসানোর জন্য প্রস্তুত রয়েছে ২৪০০টি রেলওয়ে স্ল্যাব ও ৮১৬ টি রোডওয়ে স্ল্যাব। সেতুতে মোট ২৯৪টি পাইল ড্রাইভ করতে হবে। এ পর্যন্ত সম্পন্ন হয়েছে ২৮৫টি পাইল ড্রাইভ। আর ৪২টি পিলারের মধ্যে ২৯টি পিলারের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম