গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো দুই যুবকের

মাদারীপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ০৩:৪৯আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৩:৫৯

মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডাসার থানার বয়াতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালকিনির ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– কালকিনির পশ্চিম খান্দুলীর গ্রামের ফজর আলীর ছেলে সাগর হোসেন (২৭) ও বরগুনার কালাইচর এলাকার খায়রুল আলমের ছেলে শাহাজাদা (২৫)। আহতের নাম লাভলু হক (১৮), তিনি বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে মোটরসাইকেলে কাজীবাকাই থেকে কালকিনির উদ্দ্যেশে রওনা হন সাগর, শাহাজাদা ও লাভলু। বয়াতীবাড়ী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটির গাছের সঙ্গে থাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাগর ও শাহাজাদার নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় লাভলুকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘দ্রুতগতিতে মোটরসাইকেল চলানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুইজন মারা গেছেন, আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী