রাজবাড়ীতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ২১:২২আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৮

আদালত

রাজবাড়ীতে মাদক মামলায় শাপলা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাপলা বেগম সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় মধুপুর গ্রামের মো. নীল চাঁদের স্ত্রী।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১১ মার্চ দুইশ’ ৫২ গ্রাম হেরোইনসহ শাপলা বেগমকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ (বুধবার) আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–১৯৯০ সালের ১৯ এর (১) এর ১ (খ) ধারায় ওই রায় দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি