ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় গৃহশিক্ষক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ০৭:৫০আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০৭:৫০

মানিকগঞ্জ মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রুবেল ওরফে রোমেল (৩০) নামের এক গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ ‍জুলাই) দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহশিক্ষক মো. রুবেল সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাঙ্গরা গ্রামের বাসিন্দা। গৃহশিক্ষকতার পাশাপাশি তিনি বেতিলা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার এসআই হারেজ শিকদার জানান, রুবেল ওই ছাত্রীর গৃহশিক্ষক। প্রতিদিন সন্ধ্যায় তাকে বাড়িতে গিয়ে পড়ান। এই সুযোগে অনেক দিন ধরেই নানাভাবে তাকে যৌন নিপীড়ন করে আসছিল। গত ৬ জুলাই প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে গৃহশিক্ষক। এসময় মেয়েটি ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। ঘটনা কাউকে না জানাতে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখায় রুবেল।
ঘটনা বুঝতে পেরে বুধবার (১০ জুলাই) ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে তার খালা। পরে তার কাছে ঘটনা খুলে বলে মেয়েটি। এরপরই তার মা-বাবাও বিষয়টি জানাতে পারেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পালিয়ে যাওয়ার সময় রুবেলকে গ্রেফতার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী