পদ্মায় প্রবল স্রোত, ফেরি সঙ্কটে যাত্রীদের ভোগান্তি চরমে

রাজবাড়ী প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১০:৩৩আপডেট : ২০ জুলাই ২০১৯, ১০:৪৩

পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরী চলাচল ধীর গতি

পদ্মায় প্রবল স্রোতের কারণে ধীর গতিতে চলছে ফেরি। তারপরও রয়েছে ফেরি সঙ্কট। এসব সমস্যার কারণে দৌলতদিয়া ঘাটে আসা যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ঘাট এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে অপেক্ষা করছে শত শত বাস ও পণ্যবাহী ট্রাক। যেসব ট্রাকে অপচনশীল দ্রব্যে আছে সেসব ২ থেকে ৪ দিন ধরে ঘাটে আটকে আছে। ঘাটে আটকে থাকা অনেক চালক ও হেলপারের খোরাকির টাকা ফুরিয়ে গেছে।

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে গত রোজার ঈদে ২০টি ফেরি চলাচল করলেও বর্তমানে চলছে মাত্র ১৩টি। এছাড়াও প্রবল স্রোতের কারণে ফেরিগুলো দ্রুত চলাচল করতে পারছে না। দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ঘণ্টা খানেক। অতিরিক্ত সময় লাগার কারণে কমে গেছে ফেরির ট্রিপ সংখ্যাও।

পাথরঘাটা থেকে কয়েকশ’ মুরগি, পাতিহাঁস ও রাজহাঁস নিয়ে ঢাকায় আসছেন তরুণ ব্যবসায়ী মো. এলেন। কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে ২৫ ঘণ্টা ধরে আটকে আছেন। অনিরাপত্তার মধ্যে রাত পার করা ছাড়াও দিনের প্রচণ্ড রোদে অসুস্থ হয়ে মারা গেছে বেশ কিছু মুরগি। বাকিগুলোকে পানি ছিটিয়ে বাঁচানোর চেষ্টা করছেন তারা।

 হাঁস-মুরগি নিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ২৫ ঘণ্টা ধরে আটকে আছেন ক্ষুদ্র ব্যবসায়ী

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. এলেন বলেন, ‘একেকটি মুরগির দাম গড়ে ৩ থেকে সাড়ে ৩শ’ টাকা। এরমধ্যে অনেকগুলো মরে গেছে। কখন ফেরিতে উঠতে পারবো তা জানি না। আমার লোকসান গুনতে হচ্ছে।’

বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক (যশোর মেট্টো ট-১১-৪৯৯৫) চালক মো. মুকুল হোসেন বলেন, ‘দুই দিন ধরে দৌলতদিয়া ঘাটে ফেরির সিরিয়ালে আটকে আছি। কবে ফেরিতে উঠতে পারবো জানি না।’

বরিশাল থেকে ঢাকাগামী বাস চালক সোহেল হোসেন বলেন, ‘ঘাটে এসেছি প্রায় ১৩ ঘণ্টা। এখনও ফেরিতে উঠতে পারি নাই। যাত্রীদের অনেক কষ্ট হচ্ছে।’

 বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, ‘দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি চলাচলে সময় বেশি লাগছে। ফেরির আপ-ডাউন ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় ঘাট প্রান্তে যান-বাহনের লাইন জমেছে। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি ফেরি পার হবে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম