হেমায়েতপুরের মবিল কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভার প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ১৭:৩৪আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৭:৪১

মবিল কারখানা সাভারের হেমায়েতপুর এলাকায় একটি পোড়া মবিল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস । সাভার ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২৫ জুলাই)  দুপুর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুপুর সোয়া ২টার দিকে হেমায়েতপুরের ঝাদুচর এলাকায় নাসিম মবিল কারখানায় এ আগুন লাগে।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হলে তাদেরকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের জোন চার এর কমান্ডার আনোয়ারুল হক বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, নাসিম মবিল কারখানায় হঠাৎ করেই ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। পরে কারখানার চারদিকে আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে কল্যাণপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের