শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১১:৪০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১১:৪১

ফাইল ছবি পদ্মায় তীব্র স্রোত আর বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট ম্যানেজার(মেরিন) এ কে এম শাহজাহান জানান, রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকালে পদ্মায় প্রচণ্ড ঢেউ, বাতাস আর বৈরী আবহাওয়ায় ফেরি চালাতে সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বর্তমানে দুটি রো রো ও দুটি কে টাইপ ফেরি চলাচল করছে। এছাড়া লঞ্চ, সিবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে ভিড় করছেন।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না।
এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, পাঁচ শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে। বৈরী আবহাওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে। ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের