আশুলিয়ায় যুবলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর নামে মামলা

সাভার প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১৩:২০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৩:২১

সাভার আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারসহ ১৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে । বুধবার (৭ আগস্ট) সকালে যুবলীগের সাবেক নেতা বজলুর রহমানের স্ত্রী বাদী হয়ে মামলা করেন ।
এর আগে মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার বুড়িপাড়া মহল্লায় নিট এশিয়া লি. কারখানার সামনে ওই কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলা সূত্র জানায়, আশুলিয়া থানা যুবলীগের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বজলুর রহমান বেশ কয়েক বছর ধরে নরসিংহপুর এলাকার নিট এশিয়া কারখানায় ঝুট ব্যবসা করে আসছে। তবে বেশ কিছু দিন ধরে আশুলিয়া থানার বর্তমান আহ্বায়ক কবির হোসেন সরকার ও তার লোকজন সাবেক নেতার ঝুট ব্যবসা দখল করার পাঁয়তারা করছে।
মঙ্গলবার দুপুরে বজলু কারখানায় মালামাল বের করতে গেলে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা সোহেল মোল্লা, সালাউদ্দিন, কামরুলসহ যুবলীগের প্রায় ১৫-১৭ জন লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় । এসময় তারা লোহার রড দিয়ে পিটিয়ে বজলুর হাত ও পা ভেঙে দেয় । আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
সাবেক যুবলীগ নেতা বজলুর রহমান বলেন, কবির সরকার তার লোকজন দিয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে ।
তিনি অভিযোগ করে আরও বলেন, এর আগে যুবলীগের সাবেক নেতা মোশারফ হোসেন মুসার হলিউড গার্মেন্টেস থেকে নেওয়া ঝুটের ট্রাক এক সপ্তাহ আটকে রাখে কবির সরকার । পরে তাকে প্রাণে মেরে ফেলাসহ বিভিন্ন ভয় দেখিয়ে ওই কারখানার ঝুট ব্যবসা দখল করে নেয় । পরে সেই ব্যবসা টাকার বিনিময়ে স্থানীয় মাহফুজ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় ।

এ ব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি ।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি তদন্ত জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম