ডেঙ্গুতে ফরিদপুর মেডিক্যালে গৃহবধূর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ১৭:৪৯আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৮:২১

ডেঙ্গু মশা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূ মারা গেছেন। তার নাম লিপি আক্তার (৩০)। বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুরে। শুক্রবার (৯ আগস্ট) সকালে তিনি মারা গেছেন। এ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে তিন জন মারা গেছেন।

ফরিদপুর মেডিক্যাল কলেজের পরিচালক ডা. কামদা প্রসাদ বলেন, শুক্রবার সকালে ডেঙ্গুতে একজন মারা গেছেন। গত কয়েকদিনে ৩৬ ডেঙ্গু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে হাসপাতালগুলোয় ২৫২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তাছাড়া চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৭০ জন।

বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই ফরিদপুর ও পাশের জেলাগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির পাচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হলে অনেককেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম