প্রভাতী-বনশ্রী পরিবহনে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৯ আগস্ট ২০১৯, ১৯:৫২আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:০৩





মাওনা চৌরাস্তায় যানবাহনের জন্য যাত্রীদের অপেক্ষা গাজীপুরে যাত্রীদের কাছ থেকে প্রভাতী-বনশ্রী পরিবহনের বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ আগস্ট) যাত্রীরা এই অভিযোগ করেন।


দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন মজিবুর রহমান। তিনি পোশাক কারখানার শ্রমিক। মজিবুর বলেন, ‘দেড় ঘণ্টা অপেক্ষা করেও কোনও বাসে উঠতে পারিনি। বাসে সিট খালি অথচ ময়মনসিংহের ভাড়া দ্বিগুণ চায়।’
ইসলামী ব্যাংক বিমানবন্দর হাজী ক্যাম্প শাখায় কর্মরত মাহমুদ হাসানের অভিযোগ, ‘তারা তিন জন প্রভাতী-বনশ্রী পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব- ১৪-৮৯১৫) বিমান বন্দর বাসস্ট্যান্ড থেকে উঠে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পর্যন্ত আসেন। তাদেরকে সাড়ে চারশ’ টাকা ভাড়ার শর্তে বাসে উঠতে হয়েছে।’
একই বাসের যাত্রী সেলিম মিয়া ১১০ টাকার টিকিট দেখিয়ে বলেন, ‘ঢাকা থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ১১০ টাকার টিকিট ১৫০ টাকায় কিনতে হয়েছে।’
আনোয়ার হোসেন গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে প্রভাতী-বনশ্রী পরিবহনে ওঠেন। তাকেও মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪০ টাকার ভাড়া ১০০ টাকা দিতে হয়েছে। অন্যথায় বাস থেকে মাঝপথে নামিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
শহীদ নামের এক যাত্রী অভিযোগ করেন, ‘ঢাকার গুলিস্তান থেকে তারা তিন জন শ্রীপুরের প্রভাতী-বনশ্রী পরিবহনে (ঢাকা মেট্রো -ব- ১৩-০২৭৯) ওঠেন। শ্রীপুর উপজেলার বরমী পর্যন্ত ১০০ টাকার কথা বলে প্রতিজনের কাছ থেকে ১৫০ টাকা করে মোট সাড়ে চারশ টাকা নেওয়া হয়েছে। পরে তাদেরকে ১৫ কিলোমিটার আগে মাওনা চৌরাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে।’
অভিযোগের বিষয়ে প্রভাতী-বনশ্রী পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৪-৮৯১৫) কন্ড্রাক্টর আরিফ হোসেন বলেন, ‘দ্বিগুণ ভাড়া এখন সব জায়গায়। সবার অনুমতি ও অনুমোদন নিয়ে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।’
এ প্রসঙ্গে মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন পন্ডিত বলেন, ‘এমন অভিযোগ পায়নি। অতিরিক্ত বা দ্বিগুণ ভাড়া আদায়ের কোনও সুযোগ নেই। খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির গাজীপুরের সহকারী পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন মন্টুর দাবি, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তাকে কেউ জানায়নি। এখন জেনেছেন। বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও গাজীপুরের পুলিশ সুপারকে (এসপি) ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করবেন।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম বলেন, ‘আপনার মাধ্যমে দ্বিগুণ ভাড়া আদায়ের বিষয়টি জানতে পারলাম। এ নিয়ে প্রভাতী-বনশ্রী পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’


 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম