চার মিনিটে ভুলতা পার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ১৭:১৫আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৭:২১

ভুলতা ফ্লাইওভার তিন-চার মিনিটেই ঢাকা–সিলেট মহাসড়কের ভুলতা সড়ক পার হতে পারছে যানবাহনগুলো। আগে ৩০ মিনিট লেগে যেত। শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ফ্লাইওভারটি খুলে দেওয়ায় এবার ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা পয়েন্টে যানজটের কোনও আশঙ্কা নেই।  যানবাহনের চাপ যতই বাড়ুক ঈদে ঘরমুখো মানুষের এই সড়কে এসে দাঁড়াতে হবে না। আগে এই সড়ক পার হতে ৩০ মিনিট লাগতো, এখন  মাত্র ৩ থেকে ৪ মিনিটে পার হচ্ছে যানবাহনগুলো।

ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল সালেহ মো. নুরুজ্জামান বলেন, ‘ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি  কমাতে  ফ্লাইওভারটি সাময়িকভাবে  খুলে দেওয়া হয়েছে। দুই পাশ দিয়ে বিভিন্ন যানবাহন কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই চলে যেতে পারছে। আগামী  ১৮ আগস্ট পর্যন্ত  ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।’ 

প্রকৌশলী আবুল সালেহ মো. নুরুজ্জামান জানান, ফ্লাইওভারটির নির্মাণকাজ শেষ হয়েছে। এখন শুধু সৌন্দর্যবর্ধনের কিছু কাজ বাকি রয়েছে। ১৮ আগস্ট থেকে সড়কে বাতি লাগানোর কাজ শুরু হবে। সব কাজ শেষ হলে সেপ্টেম্বর নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়ালসড়কটির উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

যাত্রী ও যানবাহন চালকরা জানান, ঈদুল ফিতরের সময় ভুলতা ফ্লাইওভারের নিচে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছিল। কারণ, ভুলতা ফ্লাইওভারের নিচের রাস্তাটি যেমন সরু, তেমনি বড় ধরনের বাঁকও রয়েছে। যে কারণে এই বাঁকে এসে যানবাহনগুলো ধীরগতি হয়ে পড়তো। আর এই ধীরগতির কারণে প্রায়ই এই সড়কে যানজট হতো।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের