ধলেশ্বরীতে পড়ে লঞ্চ শ্রমিক নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ১৫:২৩আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৫:২৪

ধলেশ্বরীতে পড়ে লঞ্চ শ্রমিক নিখোঁজ মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে পন্টুনে লঞ্চ ভেড়ানোর সময় হঠাৎ ধাক্কা লেগে বোগদাদীয়া-৯ লঞ্চের এক কিশোর শ্রমিক (১৭) নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই শ্রমিকের নাম পরিচয় কেউ বলতে পারেনি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চাঁদপুরগামী বোগদাদীয়া-৯ লঞ্চ থেকে ওই লঞ্চেরই এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে। লঞ্চটি ঘাট ছেড়ে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। নিখোঁজ শ্রমিককে ডুবুরিরা এখনো খোঁজ করছেন। বোগদাদীয় লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে নিখোঁজের পরিচয় অনুসন্ধানে যোগাযোগের চেষ্টা চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম