রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ১৫:৪৭আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৫:৪৮

বিদ্যুৎস্পৃষ্ট রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় কৌতুহলবশত খেলনা গাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আকাশ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের ভ্যানচালক আবুল কালাম শেখের ছেলে। সে স্থানীয় নারুয়া ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহতের বড় ভাই সাগর শেখ জানান, আকাশ বেলা সাড়ে ১১টার দিকে তার খেলনা একটি মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দ্রুত মেইন সুইচ বন্ধ করে দিয়ে আকাশকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. স্বপন কুমার জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মারা যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী