রূপগঞ্জে খেলায় হেরে হামলা, ৬ মাদ্রাসা শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১২

হামলার ঘটনায় বিক্ষোভ করেন কালাদী সাহাজউদ্দিন জামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা (ছবি– প্রতিনিধি)

ফুটবল টুর্নামেন্টে হেরে যাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা কালাদী সাহাজউদ্দিন জামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার ছয় শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) বেলা ১০টার দিকে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা ছিল। এতে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় ফুটবল দল ও কালাদী সাহাজউদ্দিন জামিয়া ফাজিল মাদ্রাসা ফুটবল দল অংশ নেয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় কালাদী সাহাজউদ্দিন জামিয়া ফাজিল মাদ্রাসা। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তপর্যন্ত সেই গোল শোধ করতে না পারায় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের খেলোয়াররা মাদ্রাসার খেলোয়ারদের ওপর হামলা চালায়। এসময় মাদ্রাসা দলের গোলকিপার আব্দুর রহমান রিমন, সাব্বির, আলী আকবর, ছাব্বির রহমানসহ ছয়জন আহত হয়।

এ ব্যাপারে আহত মাদ্রাসা শিক্ষার্থী আলী আকবর হোসেন অভিযোগ করেন, ‘কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে প্রতিবছর আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট হয়। প্রতিবছরই এমন ঘটনা ঘটে। আমরা এর বিচার চাই।’

এ ব্যাপারে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। আমার স্কুলের যেসব শিক্ষার্থী ও খেলোয়াররা মাদ্রাসার খেলোয়ারদের ওপর হামলা করেছে, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান