নিখোঁজের দুদিন পর পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৩





গাজীপুর গাজীপুরের কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুদিন পর জাহাঙ্গীর আলম পলান (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পলান কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাওনাট গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় আব্দুল আজিজের মাছের খামার থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য জানান।
ওসি রফিকুল ইসলাম জানান, গত রবিবার রাতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। পরদিন সকালে বাড়ি না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পান না। তবে স্বজনরা বাড়ির পাশের আব্দুল আজিজের মাছের খামারে জাহাঙ্গীরের কাপড়, দা, দুই ব্যাগ ভর্তি মাছ ও মাছ ধরার টেঁটা পান।

দুদিন পর মঙ্গলবার ওই খামারের পানিতে জাহাঙ্গীরের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় তার পরনে একটি সেলোয়ার, কালো রঙের গেঞ্জি ও মাথায় গামছা বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি নুরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান