ছিনতাইকারীর ছুরিকাঘাতে টঙ্গীতে আরএফএল কর্মকর্তা নিহত

গাজীপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৩

গাজীপুর গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল’র কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তিনি আরএফএলল’র সিলেটে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কমর্রত ছিলেন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে টঙ্গীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, শনিবার ভোর রাতে সাড়ে ৪টার দিকে কামরুল ইসলাম সিলেট থেকে অফিসের কাজে টঙ্গী কলেজ গেট এলাকায় আসেন। বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তার হাতে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকালে কলেজ গেট এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের শার্টের পকেটে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসার পর মামলা রুজু হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম