গাজীপুরে ছয় হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩

আটক দুইজন (ছবি– প্রতিনিধি)

গাজীপুরের টঙ্গী থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো– গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীরটেক এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে রাসেল হোসেন (২২) এবং চট্টগ্রামের সাতকানিয়া থানার জয়নগর মধ্য মাদ্রাসা এলাকার মো. আবুল বাশার সিকদারের ছেলে জহির উদ্দিন (৩১)। র‍্যাবের দাবি, আটক দুইজন আন্তঃজেলা মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, ‘টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে মাদকের একটি বড় চালান নিয়ে কিছু মাদক ব্যবসায়ী গাজীপুরের দিকে আসছে—এ খবর গোপনে পেয়ে অভিযান চালায় র‍্যাব। এ অভিযানে টঙ্গী পূর্ব থানার মধুমিতা রোডের রমজান আলী মার্কেটের সামনে থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী রাসেল ও জহিরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৮৭ হাজার ১৬০ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম