কলেজ ক্যাম্পাসে ফেনসিডিলের খালি বোতলের স্তূপ!

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৮

কলেজে সাইকেল রাখার স্ট্যান্ডে ফেনসিডিলের খালি বোতলের স্তুপ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে ফেনসিডিলের খালি বোতলের স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যক্ষ। বুধবার দুপুরে অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন কয়েকজন শিক্ষককে নিয়ে কলেজের সাইকেল স্ট্যান্ড শেডে গিয়ে ফেনসিডিলের খালি বোতলের স্তূপ দেখে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। পরে তিনি কলেজের শিক্ষকদের নিয়ে জরুরি সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিফাত কোরাইশী সুমন অভিযোগ করে বলেন, আমাদের সংগঠনের এক সিনিয়র নেতা সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই সাইকেল স্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেন। একসঙ্গে তারা মাদক সেবনও করেন। কলেজ ক্যাম্পাসে শত শত ফেনসিডিলের খালি বোতল পাওয়ার বিষয়টি আমিই অধ্যক্ষকে জানিয়েছি।’

কলেজের সাইকেল রাখার স্ট্যান্ডে ছড়িয়েছিটিয়ে থাকা ফেনসিডিলের খালি বোতল

এ ব্যাপারে অধ্যক্ষ জানান, বিষয়টি তিনি পুলিশ সুপারকে জানিয়েছেন। যেখানে ফেনসিডিলের খালি বোতল পাওয়া গেছে সেখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইট বসানো হবে। সাইকেল স্ট্যান্ড বিকালের পর থেকে বন্ধ থাকবে, যাতে কোনও বহিরাগত সেখানে ঢুকতে না পারে। 

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান