ইটনায় যাত্রীবোঝাই ট্রলারডুবি, শিশুসহ নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:২০

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া বাজার ঘাটে এ ঘটনা ঘটে। বাদলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিনজন হলেন ইয়াসমীন বেগম (৩০), তার ছেলে ইয়াসিন (৭) এবং আছিয়া খাতুন (৬০)। ইয়াসমীন বাদলা ইউনিয়নের শিমলা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী এবং আছিয়া একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের জব্বার হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, আজ (শনিবার) বিকালে তাড়াইল বাজার থেকে ধনু নদী দিয়ে ইটনা থানার দ্বারা গ্রামে আসার পথে বর্শিকুড়া বাজার ঘাটে মালামাল নামানোর সময় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এসময় ট্রলার থাকা যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও ট্রলারের ভেতরে আটকা পড়ে ইয়াসমীন ও তার শিশু সন্তান ইয়াসীন এবং আছিয়া খাতুন নিহত হন।

এসআই রফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে বর্শিকুড়া বাজারে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের