মুন্সীগঞ্জে এবার ৩১২ মণ্ডপে দুর্গাপূজা হবে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:০২

দুর্গাপূজা, ফাইল ছবি মুন্সীগঞ্জ জেলায় এবার ৩১২টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এ তথ্য জানান।

সভায় জানানো হয়, পূজা মণ্ডপগুলোতে কোনও হিন্দি বা ইংরেজি গান বাজানো যাবে না, ধর্মীয় সংগীত পরিবেশনের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও রকম উসকানিমূলক পোস্ট না দেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আজানের সময় কোনও রকম গান বাজানো যাবে না।

জেলার ৩১২টি মণ্ডপের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূজা হচ্ছে ৩৮টিতে। এছাড়া টঙ্গীবাড়িতে ৪৮, গজারিয়ায় ১০, লৌহজংয়ে ৩১, শ্রীনগরে ৭৩ ও সিরাজদিখানে ১১২টি পূজা মণ্ডপে শারদীয় পূজা উদযাপন প্রস্তুতি চলছে। জেলার ৩১২টির মধ্যে সাধারণ পূজা মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে ২০৭টিকে। এছাড়া গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে ৬৬টি ও অতি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩৯টিকে। সাধারণ মণ্ডপ থেকে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোয় বেশি নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া পূজারিরা যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মণ্ডপ দর্শন করতে পারেন সেই লক্ষ্যেও নির্দেশনা দেওয়া  হয়েছে। গত বছর জেলায় ৩০১ মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম