পলাশে আ.লীগ নেতার বাগান বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

আওয়ামী লীগ নেতার বাগান বাড়ি থেকে উদ্ধার অস্ত্র নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাগান বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পলাশ থানা পুলিশ রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে এসব অস্ত্র উদ্ধার করে। পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওছার ভূইয়া জানান, কামাল হোসেন ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের বাগান বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২৫টি রামদা, পাঁচটি চাপাতি ও কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম