সাটুরিয়ায় তুলার গোডাউনে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫০

তুলার গোডাউন আগুনে পুড়ে যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকার কয়েকটি তুলার গোডাউন আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে একটি গোডাউনের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে কর্মরত শ্রমিকরা জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোডাউনে কর্মরত শ্রমিক হালিমা খাতুন জানান, সকালে গোডাউনে কাজের সময় পাশের একটি কক্ষের চলমান মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় আব্দুর রশিদ জানান, প্রায় দেড় বছর আগে গ্রামের ভেতরে তুলার গোডাউন নির্মাণ করেন মাহমুদ আলীর ছেলে মহিদুর রহমান। সেখানে প্রায় ২৫-৩০ জন শ্রমিক তুলা বাছাইয়ের কাজ করেন। সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পান গ্রামবাসী।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম জানান, ৯৯৯-এ কল এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি