যৌন হয়রানির অভিযোগ, জাবি শিক্ষককে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

জাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সানওয়ার সিরাজকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশেষ ক্ষমতাবলে এ সিদ্ধান্ত দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।
রহিমা কানিজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল অভিযোগ আমলে নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। আজ তাদের প্রথম সভা ছিল। তদন্ত চলাকালীন সানওয়ার সিরাজকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সুপারিশ করে তদন্ত কমিটি। সুপারিশে অনুমোদন দেন উপাচার্য।’
এর আগে গত ১৯ সেপ্টেম্বর শিক্ষক সানওয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন একই বিভাগের এক ছাত্রী। পরে ২৩ সেপ্টেম্বর রাতে ২৬টি ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী। গুরুতর অবস্থায় তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম