মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রেল ব্যবস্থাকে সাজাতে কাজ চলছে: রেলমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫

মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রেল ব্যবস্থাকে সাজাতে কাজ চলছে: রেলমন্ত্রী আধুনিক রেল ব্যবস্থাপনার কারণে ট্রেনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে আধুনিক, যুগোপযোগী এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের রেল ব্যবস্থাকে সাজাতে কাজ করছি। আধুনিক রেল ব্যবস্থাপনা গড়ে তুলতে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি। মানুষকে সঠিক সেবা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় টঙ্গী-জয়দেবপুর ডাবল রেললাইন নির্মাণ কাজ পরিদর্শনে এসে জয়দেবপুর রেল জংশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের ট্রেন বঙ্গবন্ধু সেতু পার হয়ে টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইনে চলছে, এছাড়া ময়মনসিংহের ট্রেনগুলো জয়দেবপুর হয়ে চলছে। সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের স্বাভাবিক সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে যে লোকবল আছে তার পূর্ণাঙ্গ ব্যবহার করে রেলের নিরাপদ, সাশ্রয়ী এবং সময়মতো চলাচল নিশ্চিতের ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এসএম তরিকুল ইসলাম, টঙ্গী-জয়দেবপুর ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক বিনয় শ্রী বাস্তব রায়, জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার শাহজাহানসহ স্থানীয় প্রশাসন ও রেলওয়ের বিভিন্ন কর্মকর্তারা।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের