ঘুষ ছাড়া মিলছে না মাতৃত্বকালীন ভাতা!

নরসিংদী প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ০৯:৪১আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৯:৫৫

নরসিংদী ঘুষ ছাড়া নরসিংদীর পলাশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে মাতৃত্বকালীন ভাতা না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অফিসের হিসাব সহকারী (কাম-কম্পিউটার অপারেটর) আব্দুল বাছেদ শেখ মাতৃত্বকালীন ভাতা বাবদ প্রতি নারীর কাছ থেকে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ঘুষ দিতে রাজি না হলে ভাতা বন্ধ থাকে  মাসের পর মাস।

এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী নারী বাছেদ শেখের বিরুদ্ধে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত শারমিন আক্তার, তাসলিমা বেগম, শামসুন্নাহারসহ একাধিক নারী জানান, গত তিন মাস ধরে তাদের ভাতা বন্ধ রয়েছে। বিষয়টি জানতে তারা বাছেদ শেখের সঙ্গে  যোগাযোগ করলে তাদের কাছ থেকে ৫০০ থেকে হাজার টাকা করে দাবি করা হয়। টাকা দিলে পুনরায় তাদের ভাতা চালু হবে বলে জানিয়েছেন বাছেদ।

এ বিষয়ে বাছেদ শেখ বলেন, ‘এটি ভুল বোঝাবুঝি ছিল। বিষয়টি মীমাংসা করে নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি আমার কানে এসেছে। অনেক সময় অ্যাকাউন্টধারীর ভুল তথ্য দেওয়ার কারণে ভাতা পেতে সমস্যা হয়। হয়তো সেসব ঠিক করতে  কিছুটা খরচ চেয়েছিল। তবে এসব বিষয়ে টাকা নেওয়ার বিধান নেই।’

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি