গাজীপুরে দুই হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ১৮:৩৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৮:৪৪

আটক দুইজন (ছবি– প্রতিনিধি)

গাজীপুর মহানগরের ভোগড়া থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার (৭ অক্টোবর) দিনগত রাত ২টায় ভোগড়ার বর্ষা সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো– ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সাইদুর ইসলাম (৩০) ও সখিপুর উপজেলার সাফিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে হারুন মিয়া (৩৪)।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান গাজীপুরের ভোগড়া এলাকায় আসছে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অবস্থান নিয়ে এসএ পরিবহনের অফিসের সামনে অভিযান চালিয়ে দুই কারবারিকে আটক করেন। এসময় তাদের সঙ্গে থাকা দুইটি নতুন ওয়াশিং মেশিনের ভেতর থেকে ১৮ হাজার ৭০০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে চোরাইপথে বিদেশ থেকে ইয়াবা আমদানি করে কুরিয়ার সার্ভিস ও এসএ পরিবহনের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার থেকে গাজীপুরে নিয়ে এসে বিক্রি করে আসছিল।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
১৩ মামলা হওয়ার পরও কেন ১৪তম অপরাধের অপেক্ষা? 
১৩ মামলা হওয়ার পরও কেন ১৪তম অপরাধের অপেক্ষা? 
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার