নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ২০:১৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২০:২৮

আদালত

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় বাবুল মাঝি নামের এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের  সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিল না। এই মামলায় মোট চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা আদালতের এপিপি জাসমিন আহম্মেদ জানান, সাজাপ্রাপ্ত আসামি বাবুল মাঝি (৪২) সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নেরর চিতাশাল এলাকার  মৃত কাঞ্চন মাঝির ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ জুলাই গোপন সংবাদে চিতাশাল নূর মোহাম্মদ সিকদারের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান চালায় র‌্যাব। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদকসহ আসামি বাবুল গ্রেফতার হয়। সে সময় তার কাঁধে ঝুলানো একটি ব্যাগ থেকে দুইহাজার ৬৭৫ পিস ইয়াবা, মাদক বিক্রির দুইহাজার ২শ’ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করে র‍্যাব।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের