নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় তিন জেলেকে অর্থদণ্ড

নরসিংদী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ২৩:০১আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২৩:০১

আটক তিনজন মাঝে নরসিংদীর মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ ধরার দায়ে তিন জেলেকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) বিকালে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এএইচএম জামেরী হাসান এ দণ্ড দেন। এসময় ১১৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। করিমপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার রসুলপুর গ্রামের জেলে জাহাঙ্গীর মিয়া (৪৫), সাইফুল ইসলাম (২০) ও আহম্মদ হোসেন (৩৫)।

আব্দুল জলিল জানান, সোমবার সকালে অভিযান চালিয়ে মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরার সময় তিন জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। এসময় তাদের কাছ থেকে ও অন্যান্য স্থান থেকে ১১৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম