মানিকগঞ্জে ইলিশ শিকার ও বহনের দায়ে ১০ জনকে কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৮:২৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৪৩

দণ্ডপ্রাপ্তরা মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পদ্মা ও যমুনা নদী থেকে ইলিশ শিকার ও বহনের দায়ে ১০ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও সাত জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে এ দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আবুল কাশেম (৪৫), মোফাজ্জল মণ্ডল (৩২), টোকন সর্দার (২৫), আকরাম হোসেন (২৫), রহম আলী সর্দার (৫৮), আলতাফ আলী (৫৮), আলম শিকদার (৪০), সিদ্দিক (৩৭), শহীদ শেখ (৩৫) ও নুরুজ্জামান (৩৫)।
জাল পুড়িয়ে ফেলা হচ্ছে মো. জাকির হোসেন জানান, বুধবার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার জাফরগঞ্জ, পাটুরিয়া ঘাট ও আশেপাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তি ও জেলেদের কাছ থেকে দুই মণ ইলিশ উদ্ধার করা হয়। দণ্ড দেওয়ার পাশাপাশি জেলেদের কাছে পাওয়া ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ইলিশগুলো স্থানীয় দুটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ১০টি ইলিশ ধরার নৌকা ও ৩টি ট্রলার নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
জাল পুড়িয়ে ফেলা হচ্ছে সহকারী কমিশনারকে (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, শিবালয় থানা ও নৌ পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি