ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার টাঙ্গাইলের এসপি সঞ্জিত কুমার

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৮:২৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৮:২৬

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার টাঙ্গাইলের এসপি সঞ্জিত কুমার টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তার সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সঞ্জিত কুমার রায়ের নাম ঘোষণা করেন। এ সময় তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশনস এন্ড ইন্টেলিজেন্স) জিহাদুল কবির বিপিএম, ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. মাহিন ফরাজী, ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ১৩টি জেলার পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএমকে পুরস্কৃত করা হয়। এর আগে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য ২০১৮ সালেও তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা পদক বিপিএম-সেবা পদকে ভূষিত হন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘এই অর্জন আমার একার নয়। টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার ভাগীদার। টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আরও উৎসাহ নিয়ে কাজ করে জেলা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম