১৮ দিনের সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৯, ০৯:১৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১১:১২

গাজীপুর ১৮ দিন বয়সী সন্তান আব্দুল্লাহ আল মাহাদীকে বালতির পানিতে চুবিয়ে বাবা বিজয় হাসান হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে রবিবার (২৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।

শিশুটির নানা মোফাজ্জল হোসেন বলেন, রবিবার ভোর আনুমানিক ৬টার দিকে তাদের বাসার বাথরুমের বালতির পানিতে শিশুটিকে চুবানো হয়। সেখান থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজয় হাসান শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে। বিজয় শুক্রবার (২৫ অক্টোবর) তাদের বাড়িতে বেড়াতে আসেন।

তার অভিযোগ, গর্ভে থাকা অবস্থায় বিজয় শিশুটিকে হত্যার হুমকি দিয়েছিল।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেখা রানী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বিজয়কে আটক করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন