অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে জাবি প্রশাসনের মামলা

জাবি প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ২০:৩৪আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২০:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্যের অপসারণ দাবিতে ধর্মঘট চলাকালে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালকে আহত করার অভিযোগ তুলে অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ আমলে নিয়ে তা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। 

মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩০৭ ও ৩৪ ধারায় মামলা হয়েছে। তদন্ত কাজ চলছে।’

মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে রাত সাড়ে ৯টার দিকে তিনি থানায় লিখিত অভিযোগটি জমা দেন। 

আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য অপসারণ আন্দোলন দমন করতেই হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার দিনব্যাপী ধর্মঘট-অবরোধ কর্মসূচি শেষে বিকালে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চে’ সংবাদ সম্মেলন করেন তারা। 

সেখানে মঞ্চের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান বলেন, ‘আন্দোলনের দুই সংগঠকের ওপর হামলার পর সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল ঘুরে বেরিয়েছেন। কিন্তু, হঠাৎ করে তিনি আহত বলে ঘোষণা করা হয়। এটা একটা নাটক। এদিকে আবার মামলাবাজ প্রশাসন মামলা দায়ের করেছে। এটি একটি প্রতারণাপূর্ণ মামলা। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছে। আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করব।’

‘নিপীড়নমূলক গায়েবি মামলা’র প্রতিবাদে ও উপাচার্যকে অপসারণের দাবিতে যেকোনও মুহুর্তে উপাচার্যকে তার বাসভবনে অবরুদ্ধ করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে আচার্যের (রাষ্ট্রপতি) হস্তক্ষেপ কামনা করে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান