প্রক্সি দিতে এসে ধরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:০৫

আটক দুই জন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে দুই জন আটক হয়েছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার (২ নভেম্বর) তাদেরকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালের শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় মো. শহীদুল ইসলাম ও বিকালের শিফটে ‘ই’ ইউনিটে প্রক্সি দেওয়ার সময় মোকসেদুল ইসলামকে আটক করা হয়।

প্রক্টর ড. রাজিউর রহমান বিকালে সাংবাদিকদের জানান, ‘সকাল সাড়ে ১০টায় মূল পরীক্ষার্থী নাসিম হোসেনের প্রক্সি দিতে আসা মো. শফিকুল ইসলামকে শনাক্ত করা হয়। তিনি তার দোষ স্বীকার করেছেন। বিকালে ‘ই’ ইউনিটের পরীক্ষায় মোহতাছিমুল হকের প্রক্সি দিতে আসা মোকসেদুল হাসানকে আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি থেকে আমরা নিশ্চিত হয়েছি, শফিকুল ইসলাম ২০ হাজার টাকা ও মোকসেদুল হাসান ৫০ হাজার টাকার চুক্তিতে প্রক্সি দিতে আসেন। তাদের দেওয়া তথ্যমতে মূল পরীক্ষার্থী নাসিম হোসেনের বাড়ি বগুড়ার শেরপুর ও তার প্রক্সিদাতা শফিকুল ইসলামের বাড়ি শরিয়তপুর। মোহতাছিমুল হক ও তার প্রক্সিদাতা মোকসেদুল হাসানের বাড়ি রংপুর।’

/এনআই/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: তথ্য উপদেষ্টা
রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন