জাবি উপাচার্যের বাসভবন ঘেরাও

জাবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ২০:২৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:২৭

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবন ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাসভবনের সামনের ফটকে অবস্থান নেন তারা। উপাচার্য তার বাসভবনে অবস্থান করছেন।

উপাচার্যের বাসভবন ঘেরাও এর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, উপাচার্যপন্থী শিক্ষক-কর্মকর্তারা বাসভবনের সামনে উপস্থিত হয়েছেন।

এর আগে আজ টানা দশম দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ এবং নবম দিনের মতো সর্বাত্মক ধর্মঘট পালন করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে উপাচার্য তার কার্যালয়ে যাওয়া থেকে বিরত ছিলেন।

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা এদিকে, সোমবার সকাল থেকেই উপাচার্যের বাসভবনের সামনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বসে প্রতিবাদী সংগীত করছেন। পাশেই আন্দোলনরত শিক্ষকরা অবস্থান করছেন।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের অন্যতম সংগঠক জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি মো. আশিকুর রহমান বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা মাথায় নিয়ে তাকে সম্মানের সঙ্গে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানিয়েছিলাম। তিনি তাতে কান দেননি। উপরন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি করেছেন। এমতাবস্থায় আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক মনে করছি না। তাই তার বাসভবন অবরোধ করতে বাধ্য হয়েছি।’

মঞ্চের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত বাসভবন অবরোধ চলবে।’

/আইএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম