টাঙ্গাইলে প্রতিবন্ধীদের সেবায় মোবাইল ভ্যানের যাত্রা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৫, ০০:৫২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০০:৫৩

Mobile rehabilitation van-1

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমাণ পুনর্বাসন ভ্যানের যাত্রা শুরু হয়েছে। প্রতিবন্ধীদের বিনামূল্যে সেবা দিতে মোবাইল থেরাপি ক্যাম্পেইন সেবার অংশ হিসেবে এই ভ্যান যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত ‘মোবাইল থেরাপি ক্যাম্পেইন সেবা-২০১৫ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিবন্ধীদের সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এইচ এম আলী ইমরান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইদি আমিন, সংগঠনের সভাপতি রুহুল আমিন সিরাজী, নিলুফার ইয়াসমিন প্রমুখ।

পরে প্রধান অতিথি ফিতা কেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন ভ্যানের শুভ উদ্বোধন করেন। অত্যাধুনিক এই ভ্যানের মাধ্যমে জেলার ১২টি উপজেলায় ঘুরে ঘুরে প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি দেওয়া হবে। প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলায় তিনদিন করে ১২টি উপজেলায় ৩৬ দিনব্যাপী চলবে এই ক্যাম্পেইন।

এ ছাড়াও শহরের আকুর-টাকুর পাড়ায় অবস্থিত সংস্থার নির্দিষ্ট কার্যালয় থেকে সারা বছর ঘাড়, কোমর, হাঁটু, মুখ ও কানসহ বিভিন্ন শারীরিক প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি দেওয়া হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধীরা সেবা নেয়।

/জেবি/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম